Header Ads

অপমানিত হয়ে সভা ছাড়লেন লকেট! প্রকাশ্যে বঙ্গ বিজেপির কোন্দল।

নজরবন্দি ব্যুরো: অপমানিত হয়ে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা থেকে বেরিয়ে এলেন লকেট চট্টোপাধ্যায়। এই ঘটনায় আবার প্রকাশ্যে এল বঙ্গ বিজেপির নেতৃত্বের মধ্যে কোন্দল।

শনিবার রাজ্যের দুই জায়গায় সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমটি শুরু হবে ঠাকুরনগরে। সেই সভা সেরে দুর্গাপুরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সূচি অনুসারে বিকেল তিনটের সময়ে দুর্গাপুরে শুরু হবে মোদীর সভা।
সেই নির্ধারিত সূচি অনুসারেই এদিন দুর্গাপুরের সভা-মঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন বঙ্গ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সঠিক সময়ে পৌঁছেও গিয়েছিলেন লকেট। এই পর্যন্ত সব ঠিকই চলছিল। কিন্তু তাল কাটল ঠিক তার পরেই।
সূত্রের খবর, দুর্গাপুরের সভাস্থলে গিয়ে লকেট দেখেন যে কোথাও তাঁর নাম নেই।
এতেই চরম অপমানিত বোধ করেন লকেট চট্টোপাধ্যায়। সেই কারণে তখনই সভাস্থল ছেড়ে বেরিয়ে আসেন তিনি। লকেটের সঙ্গে তাঁর অনুগামীরাও দুর্গাপুরের সেই সভাস্থল ত্যাগ করেন।




No comments

Theme images by lishenjun. Powered by Blogger.