Header Ads

বামেদের ব্রিগেডে কানহাইয়ার বক্তব্য শুনতে বাড়ছে উৎসাহ,উদ্দীপনা৷

অরুনাভ সেনঃ আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা,বামেদের নিজের শক্তিতে আবার ব্রিগেড৷নিন্দুকে যাই বলুক বামেদের ব্রিগেড নিয়ে কিন্তু উৎসাহ,উদ্দীপনার এতটুকু ঘাটতি নেই কর্মী,সমর্থকদের মধ্যে৷আসলে এই ব্রিগেড বোঝাবে ক্ষমতায় না থেকেও,মেনস্ট্রীম মিডিয়ার প্রচার না থাকা সত্বেও বামেরা ব্রিগেডের মত বড় মাঠ ভরিয়ে দিতে পারেন৷হ্যাঁ চ্যালেঞ্জের সুরে সেকথা বলার ক্ষমতা বাম নেতা,কর্মীরা বলতে পারেন৷ব্রিগেড আসলে একটু শক্তি যাচাইয়ের,ব্রিগেড আসলে দেখে নেওয়া ১৯-র ভোট প্রস্তুতিতে বাম কর্মী,সমর্থকেরা কতটা তৈরি৷পাশাপাশি এটাও সত্যি শাসক তৃণমূল ও মেনস্ট্রীম মিডিয়ার স্বীকৃত বিরোধী বিজেপিকে জবাব দেওয়ার৷ রাজ্যে ক্ষমতায় থাকাকালীন বামেদের ব্রিগেড ভরিয়েছেন আবালবৃদ্ধ বনিতা,ক্ষমতায় না থেকেও বামেদের ব্রিগেড ভরাবেন সেই সব মানুষেরা যারা এখনও লালপতাকা উঁচু করে আছেন হৃদয় দিয়ে,হিম্মত দিয়ে,আবেগ দিয়ে,ভালবাসা দিয়ে৷প্রশ্ন হল কেন,কিসের টানে এভাবে বারবার দলের কর্মসূচীকে সফল করতে আবেগ দিয়ে ঝাঁপিয়ে পড়েন বাম সমর্থক কৃষক,কলেজ পড়ুয়া,শিক্ষক থেকে অধ্যাপক সহ সমাজের সর্ব স্তরের মানুষ৷আসলে বামেরা দাবি করেন তাদের রাজনীতিতে সরকারি,প্রশাসনিক ক্ষমতার অধিকার থাকলো কি থাকলো না,সেই বিষয়ে কারো মাথাব্যাথা নেই৷বামেরা কবে সরকারে ফিরবে সেটি মুখ্য বিষয় নয়,বরং মানুষের জীবন-জীবিকার স্বার্থে মানুষের মূল দাবি আদায়ে তাদের লড়াই চলছে,চলবে৷কোনও সন্ত্রাস,কোনও প্রলোভন,কোনও হুমকির কাছে তারা হারেন নি,আগামীদিনেও হারবেন না৷
এবারের ব্রিগেডে অবশ্যই কানহাইয়া কুমারের ব্রিগেড৷তার বক্তব্য ভারতের অসংখ্য মানুষকে মোহিত করে,তারা সবাই বাম সমর্থক এমন নন৷কিন্তু কানহাইয়া বামপন্থীদের গর্ব,অহংকার,কানহাইয়া বামপন্থীদের আবেগের আর এক নাম৷সেই কানহাইয়া কুমারের কথা শুনতে ব্রিগেড ভরাবেন বামপন্থী সমর্থকরা জোর গলায় বলা যায়৷অবশ্যই বলা যায় যারা বাম সমর্থক নন তারাও অধীর  আগ্রহে উৎসুক নতুন কি বলবেন বামেদের আকাশের নতুন তারা কানহাইয়া কুমার৷আসলে সর্ব ভারতীয় রাজনীতিতে নতুন প্রজন্মের হার্টথ্রব কানহাইয়া কুমার,সেই কানহাইয়াকে ব্রিগেডে পেয়ে আরও উজ্জ্বীবিত বাম মতাদর্শে বিশ্বাসী মানুষেরা৷ তারাও অধীর আগ্রহে প্রতীক্ষার প্রহর গুনছেন,কখন হবে ৩ফ্রেবুয়ারির সূর্যোদয়,কখন মাইক্রোফোন হাতে নেবেন তরুন তূর্কি৷সেই অপেক্ষা আর আবেগে ভর দিয়ে ব্রিগেডে নিজেদের শক্তির পরীক্ষা দিতে প্রস্তুতি প্রায় সম্পন্ন বাম চেতনায় উদ্বুদ্ধ মানুষদের৷এখন কেবল অপেক্ষার পালা ভর্তি ব্রিগেডে লক্ষ,লক্ষ মানুষকে উজ্জ্বীবিত করতে কি বলেন তিনি,বিজেপির পাশাপাশি তৃণমূলকে বিঁধেও জ্বালাময়ী বক্তব্য রাখবেন কানহাইয়া কুমার এই প্রত্যাশায় রবিবারের ব্রিগেড ভরাতে এখন থেকেই বাম কর্মী,সমর্থকদের মধ্যে চড়ছে উৎসাহের পারদ৷মাঝে কেবল মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.