ফের বিতর্কে 'অভিশাপ' কবিতা, শ্রীজাতর বিরুদ্ধে মামলা দায়ের হল আদালতে।
নজরবন্দি ব্যুরো: ফের বিপাকে জনপ্রিয় কবি শ্রী-জাত বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর লেখা 'অভিশাপ' কবিতার জন্য এই কবির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হল।
এই বিতর্কিত 'অভিশাপ' কবিতাটি কবি শ্রী-জাত লিখেছিল ২০১৭ সালের মার্চ মাসে। ওই মাসের ১৭ তারিখে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়।
বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি শিবির। এর পরে শ্রীজাত তিনি নিজের ফেসবুক ওয়ালে ওই কবিতাটি লেখেন। ওই কবিতার শেষ লাইটি ছিল," কন্ডোম পরানো থাকবে, তোমার ওই ধর্মের ত্রিশূলে।'
এই কবিতা নিয়ে বিতর্ক শুরু হয় গোটা দেশ জুড়ে। উগ্র হিন্দুত্ব-বাদীরা আক্রমণ করতে থাকেন কবি শ্রীজাতকে। একাধিক থানায় অভিযোগ দায়ের হয় কবির নামে। এই ঘটনা কেটে যাবার প্রায় ২ বছর পরে আবার শিরোনামে উঠে এল শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা 'অভিশাপ'।
বৃহস্পতিবার কবি শ্রীজাতর বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে মামলা দায়ের করেছে আইনজীবী রমিত শীল। এই কবির বিরুদ্ধে ধর্মের ভাবাবেগে আঘাত করার মতন গুরুতর অভিযোগ করা হয়।
তাঁর কথায়, “কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতাটি পড়ে হিন্দু হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। এটি কখনই মেনে নেওয়া যায় না। মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন শ্রীজাত।”

No comments