Header Ads

লড়াই হোক 'দেশভক্ত' বনাম 'দেশদ্রোহী'র!

অর্ক সানা(সম্পাদক,নজরবন্দি): আমার বা আপনার পছন্দ করা বা না করায় কিছু যায় আসে না, তাই বলছি একদিন দেশ জুড়ে লড়াই হবে বাম বনাম বিজেপি-র! ৮-৯ ধর্মঘটের পাল্টা এই বাজেট লোকসভার অনেক হিসেব পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।
যদিও এই বাজেটের ভবিষ্যত প্রশ্নহীন নয়। অন্য দিকে নেতা বনাম নিতীর লড়াই আরও চরমে পৌঁছাবে ৩ তারিখ ব্রিগেড থেকে বাম বার্তার পর। বিজেপি পাল্টা বড় সমাবেশ করবে তা বলার জন্য জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই। হয়ত ব্রিগেড সমাবেশ করতে পারে বিজেপি, হয়ত বাম ব্রিগেডের জন্যেই তৃনমূল ব্রিগেডের পর ঘোষিত ব্রিগেড থেকে তাদের পিছিয়ে আসা! প্রশ্ন আর হয়ত-র ব্যাপ্তি বহুদূর । বাম ব্রিগেডের কানহাইয়া সেলিম কে জবাব দেবেন একা মোদী কারন ক্রাউড পুলার হিসেবে বিজেপি-র মোদী ছাড়া কেউ নেই, তৃনমূলের মমতার মত। খেলা জমে যাবে।

 সব থেকে ভাল হত মোদীর বিরুদ্ধে ১ বনাম একের লড়াই তে বামপ্রার্থী কানহাইয়া কে করলে, আস্থা রাখুন বিজেপি বিরোধী কোন দল কানহাইয়ার ভোটে ভাগ বসাতে যাবে না! সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হবে লড়াইয়ের আগেই মানষিক ঠান্ডা যুদ্ধে হেরে যাবেন মোদী! রাহুলের বক্তব্য সবাই জানেন, কিভাবে তাঁকে সামলাতে হয় সেটাও সবাই যানেন। কিন্তু কানহাইয়া কে দেশদ্রোহী বলা ছাড়া বিজেপির কিছু বলার থাকবে না, আজও যেমন নেই! মোদীর বিরুদ্ধে মায়া বা মমতা নয় লড়াই দিতে পারে কানহাইয়া!
 অসম্ভব ক্রাউডপুলার যুক্তিনিষ্ঠ কানহাইয়া কুমার। সিদ্ধান্ত নিক সিপিআই, ইতিহাস লেখা হোক দেশে। মোদীর দাঁড়ানো সব সেফেস্ট আসনে বিরোধী প্রার্থী ফিটেস্ট কানহাইয়া! হর হর মোদী, ঘর ঘর মোদী বনাম হাতি ঘোড়া পালকি, জয় কানহাইয়া লাল কি! হয়ে যাক লড়াই!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.