চন্দা কোছরের বাড়িতে ইডির তল্লাশি!
নজরবন্দি ব্যুরো: প্রাক্তন আইসিআইসিআই ব্যাঙ্কের কর্ত্রী চন্দ্রা কোছরের নিয়ে বিতর্ক চলছিল বেশ কিছু-মাস ধরে। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চন্দা কোছরের বাড়িতে তল্লাশি চালিয়েছে।
তাঁর স্বামী দীপক কোছরের নিউপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেডে এদিন তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া ভিডিওকম গোষ্ঠীর বেণুগোপাল ধূতের বাড়িতেও ইডি হানা দেয়।
ভিডিওকনকে অবৈধ উপায়ে ১৮৭৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল আগেই।
তাতেই নাম জড়িয়েছে চন্দা কোছর ও তাঁর স্বামী দীপকের নাম।
আর্থিক তছরুপের অভিযোগে ইডি কোছর ও তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জানুয়ারি মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দফতরে অভিযোগ জমা পড়ে। ২ ফেব্রুয়ারি ইডি মামলা শুর করে।

No comments