ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৭ বলে ১৬২ রানের ইনিংস! অবসর নিয়ে নতুন করে ভাবছেন গেইল।
নজরবন্দি ব্যুরোঃ ৯৭ বলে ১৬২ রানের ইনিংস খেলার পর এবার নতুন করে অবসর নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন গেইল। শেষ তিন ইনিংসে ৩০ টি ছয়, ১৫টি চার হাঁকিয়েছেন গেইল। ইংল্যান্ডের বিরুদ্ধে এই তিন ইনিংসে নামের পাশে রয়েছে ১৬২,৫০ ও ১৩৫ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে একজদিনের সিরিজ শুরুর আগেই ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপের পরই একদিনের ক্রিকেট থেকে তিনি অবসর নেবেন।
সেন্ট জর্জেস এ সেঞ্চুরির পর আইসিসি-ক্রিকেট ডট কমকে এক সাক্ষাত্কারে তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন। উল্লেখ্য শেষ কয়েক বছরে দেশ বিদেশের টি-টোয়েন্টি লিগেই গেইলকে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। দেশের জার্সিতে সুযোগ না পাওয়াতেই বিদেশের নামি ক্রিকেট লিগে চুটিয়ে খেলেন ৩৯ এর গেইল। এবার বিশ্বকাপের আগে (প্রায় সাত মাস পর) দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়ে নিজের ব্যাটিংকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি।

No comments