Header Ads

'শান্তি ফেরান', রাশিয়ার কাছে কাতর আর্জি ইসলামাবাদের!

নজরবন্দি ব্যুরো: শান্তি ফেরাতে কাতর আবেদন পাকিস্তানের। সেদেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রাশিয়া ও রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন করেছেন।
দাবি একটাই, দক্ষিণ এশিয়ায় শান্তি ফেরাতে সাহায্য করুন।
তবে পাকিস্তান কতটা শান্তির পক্ষে আর কতটা নিজেদের বাঁচাতে কথা বলছে তা নিয়ে বিতর্ক রয়েছে। যদি সত্যিই পাকিস্তান শান্তি ফেরাতে চায় তাহলে দেশের জঙ্গিদের বিরুদ্ধে কেন নিকেশ করার ব্যবস্থা নিচ্ছে না। 
পাক প্রধানমন্ত্রী ইমরান খান পুলওয়ামা হামলা নিয়ে যৌথ তদন্ত করতে আবেদন জানিয়েছেন।
শান্তির বার্তা দিয়ে ভারতীয় উইং কম্যান্ডারকে ছাড়বেন বলে জানিয়েছেন।
তবে ঘটনা হল, ভারতের সঙ্গে কূটনৈতিক উপায়ে পেরে উঠছে না পাকিস্তান। শক্তিশালী ভারতের সঙ্গে যুদ্ধের পথে গেলে ফল ভাল হবে না। তা বুঝে গিয়েছে পাকিস্তান। আর এর ফলে শান্তির কথা বলছে ইসলামাবাদ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.