রাজ্যের এক হেভি-ওয়েট নেতাকে শীঘ্রই নোটিশ পাঠাচ্ছে সিবিআই!
নজরবন্দি ব্যুরো: কলকাতার নগরপাল রাজীব কুমার আর সিবিআই-এর মধ্যে ঝামেলার খবর এখন সবার জানা। তবে এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতারা নানান অভিযোগ করতে শুরু করেছেন। এই প্রসঙ্গে সিপিআই(এম) সাংসদ সেলিম বলেছেন , রাজ্যে এখন চোর পুলিশ খেলার বদলে, পুলিশ-পুলিশ খেলা চলছে।
বিশেষ সূত্রের খবর, এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের এক মন্ত্রীকে নোটিশ পাঠাতে চলেছে। চিট ফান্ড-কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে জেরা করতে চায় সিবিআই।
তৃণমূল সূত্রে খবর, নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শাসক দলের নেতাদের নোটিশ পাঠালেও সিবিআই দফতরে হাজিরা দেবেন না তাঁরা। তাদের ধারণা এবারের লোকসভা নির্বাচন পার করতে পারলেন বিজেপি সরকারের সব খেলা শেষ।
কারণ তারা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন, এবারের লোকসভা নির্বাচনে দেশের ক্ষমতায় আসছে অবিজেপি রাজনৈতিক দল। যার নেতৃত্বে থাকবেন মমতা বন্দোপাধ্যায়। সূত্র জানাচ্ছে, এই কটা মাস সিবিআই-এর জিজ্ঞাসাবাদ এড়িয়ে যেতে পারলেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই সিবিআই দফতরে হাজিরার জন্য নোটিশ পাঠালেও হাজির থাকবেন না তৃণমূলের নেতারা।

No comments