Header Ads

বাংলার পাশে আম্বানি, ১০ হাজার কোটি বিনিয়োগের পরিকল্পনা।

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে আগে মুকেশ আম্বানির মতন শিল্পপতির পাশে থাকার আশ্বাস পেলেন তৃণমূল নেত্রী। এই রাজ্যে বিনিয়োগের কথাও জানালেন মুকেশ।
এবারেও বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন অন্যতম প্রধান তারকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ।
শিল্প সম্মেলন মঞ্চে এসে তিনি জানিয়ে গেলেন বাংলার উন্নয়নের পাশে থাকবেন। পাশাপাশি ঘোষণা করেন, এ রাজ্যে আরও ১০হাজার কোটি বিনিয়োগ করবেন তিনি। রাজ্যে লগ্নি টানতে আজ থেকে শুরু হয়েছে দু’দিনের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন।
সেখানে মুকেশ ওয়েস্ট বেঙ্গল আজ বেস্ট বেঙ্গল উল্লেখ করে মন্তব্য করেন, মমতা-দির নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে। বাংলার এই পরিবর্তনকে তিনি স্বাগত জানান। তিনি এদিন দাবি করেন,বাংলায় ইতিমধ্যেই ২৮হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়েন্স এবং আরও আরও ১০ হাজার কোটি বিনিয়োগের পরিকল্পনা আছে তাঁর।




No comments

Theme images by lishenjun. Powered by Blogger.