সরস্বতী পুজো করা যাবে না এই কলেজে! নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
নজরবন্দি ব্যুরোঃ সরস্বতী পুজো মানেই, স্কুল, কলেজ , শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মেজাজ। কিন্তু কেরলের এই কলেজে এবার অন্য রকম ফরমান।
সেখানে আলাপুঝার কোচি ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং -এর পড়ুয়াদের সরস্বতী পুজোর আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কলেজ তথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এবিষয়ে নোটিস পাঠায় কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
পুজো আয়োজন করতে না দেওয়ার নেপথ্যে যুক্তি, যেহেতু ক্যাম্পাস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী,তাই ক্যাম্পাসে কোনও রকমের ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না।এই মর্মে ১ ফেব্রুয়ারিতেই নোটিস পাঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।সরস্বতী পুজো নিয়ে এই নয়া বিতর্ক দানা বাধায় শিরোনামে উঠে আসছে কেরলের এই কলেজ।

No comments