Header Ads

মেয়ের বিয়ে আগামীকাল, আনন্দে আত্মহারা হয়ে নাচলেন সুপারস্টার রজনীকান্ত। দেখুন ভিডিও

নজরবন্দি ব্যুরোঃ গুঞ্জন শোনা যায় তাঁর বড় মেয়ে ঐশ্বর্য নাকি পালিয়ে বিয়ে করেছিল দক্ষিনী সুপারস্টার ধনুসের সঙ্গে। ছোট মেয়ে সৌন্দর্য-র বিয়ে নিয়েও ঝটকা খেয়েছিলেন তিনি। ছোট মেয়ের বিয়েও স্থায়ী হয়নি অশ্বিন রামকুমারের সঙ্গে। ২০১৭ সালে ডিভোর্স পাওয়া মেয়ে তাঁর ছেলে বেদান্ত কে নিয়ে থাকেন বাবার কাছেই।
এই বাবা আর কেউ নন দক্ষিন ভারতের সব থেকে জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত।

 যাই হোক ডিভোর্সের পর প্রায় ২ বছর কেটে গিয়েছে আর এবার বলা চলে প্রথমবার নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন রজনীকান্ত নিজে পাত্র পছন্দ করে। সৌন্দর্য-র দ্বিতীয় বিয়ে দিতে চলেছেন রজনীকান্ত, পাত্র বন্ধুর ছেলে বিশাগন বনঙ্গমুদি। সেই বিয়ের প্রস্তুতির দিনেই মনের আনন্দে নাচলেন সুপারস্টার রজনীকান্ত। বিবাহবাসর বসবে আগামীকাল লীলা প্যালেসে।
দেখুন রজনীকান্তের নাচের সেই ভিডিও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.