Header Ads

কাল আবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ রাজীব-কুনাল-কে, সারদার সাথে এবার জুড়ল রোজভ্যালি!

নজরবন্দি ব্যুরোঃ চিটফাণ্ড কান্ডে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার এবং তৃনমুলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষকে মুখোমুখি বসিয়ে প্রায় ৩ ঘণ্টা জেরা করল সিবিআই। উল্লেখ্য, শিলং সিবিআই দফতরে গতকাল থেকেই জেরা চলছে রাজীব কুমারের। আজ কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কুনাল ঘোষ এদিন সকালেই পৌঁছে গিয়েছিলেন সিবিআই দফতরে। সকাল ১০টা নাগাত তিনি সিবিআই দফতরে পৌঁছান তবে ভেতরে ঢোকার আগে পাশের একটি সরস্বতী পুজোর মন্ডপে দেবী মূর্তিকে প্রনাম করে তিনি জানান "আমি সিবিআইকে যথাসাধ্য সহযোগিতা করব। যতটা পারব সাহায্য করব।" প্রসঙ্গত, কুনাল আগেই রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমান লোপের অভিযোগ করেছিলেন ৯১ পাতার চিঠিতে, সিবিআই এরও অভিযোগ একই। সেক্ষেত্রে দুজন কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে রাজীব এবং কুনাল দুজনেরই বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা ছিল। আর শেষ পর্যন্ত হলও তাই।
আজ সন্ধ্যে ৬টার কিছু পর থেকে দুজন কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আবার জেরা হবে আগামীকাল। প্রশ্নোত্তর পর্বের সম্পূর্ন ভিডিও রেকর্ডিং করে রাখা হচ্ছে। এদিন ৩ ঘণ্টা মুখোমুখি বসিয়ে জেরার আগে ৭ ঘন্টা টানা আলাদা ভাবে দুজন কে জেরা করে সিবিআই। জেরা করছেন ৩ জন সিবিআই অফিসার। সূত্রের খুবর শুধু সারদা নয় রোজভ্যালি নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.