Header Ads

কাঁথির তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যু, দেহ মিললো হুগলিতে।

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের পর এবার রহস্যজনক মৃত্যু হল তৃণমূল নেতা রীতেশ রায়ের। তার দেহ মিলেছে হুগলির তালচিনি এলাকা থেকে৷ পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে রীতেশের।

কাঁথির চাঁদবেড়িয়া বুথের সভাপতি ছিলেন রীতেশ রায়। গত ৭ ফেব্রুয়ারি বন্ধুর সাথে মালদা যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন তিনি। কিন্তু তারপরেই তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। শুক্রবার হুগলির তালচিনি এলাকা থেকে একটি মৃতদেহ মেলে। রবিবার মৃতদেহ শনাক্ত করেন মৃতের পরিবার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.