Header Ads

প্রাথমিক শিক্ষক নিয়োগের নামে প্রতারণা। এক জনকে হাতেনাতে ধরল পুলিশ।

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের নামে প্রতারণা চক্রের এক পান্ডাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। জানা গিয়েছে, বৃহস্পতিবার ডিএলেড পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট বিলি চলছিল।

 তখন দফতরেরই একটি ঘরে বসে দলবল নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের শংসাপত্র ভেরিফিকেশন করছিল একদল লোক। টাকা দিলেই চাকরি মিলবে প্রতিশ্রুতিও দিচ্ছিল তারা। খবর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নারায়ণ সাঁতরা ওই ঘরে হানা দেন। বাকিরা পালালেও ধরা পড়ে ২ প্রতারক। তাদের কোতয়ালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.