Header Ads

কংগ্রেস ক্ষমতায় এলে তিন তালাক আইন বাতিল করবে। কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব।

নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেস ক্ষমতায় এলে তিন তালাক আইন বাতিল করবে। দিল্লিতে দলের সংখ্যালঘু সেলের কনভেনশনে এমনই বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব।
তিনি বলেছেন, ২০১৯-এ কংগ্রেস ক্ষমতায় আসবেই। আর ক্ষমতায় এসেই, আগে তিন তালাক আইন বাতিল করবে। এটা আমার প্রতিশ্রুতি রইল।'এখানে না থেমে তিনি আরও বলেন, ''অনেকে বলছে বিলটি মুসলিম মহিলাদের ক্ষমতায়নের পক্ষে। কিন্তু কংগ্রেস শুরু থেকেই এই বিলের বিরোধী। কারণ এই বিল আইনে পরিণত হলে পুলিশের হাতে হেনস্থা হতে হবে মুসলিম পুরুষদের।''

২০১৭ সালের অগষ্ট মাসে ঐতিহাসিক রায়ে তাত্ক্ষনণিক তিন তালাককে অবৈধ বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কেন্দ্রকে নির্দেশ দেয় নয়া আইন আনার। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তিন তালাক বিরোধী বিল আনে কেন্দ্রীয় সরকার। যেটি নানা সংশোধনের পর শীতকালীন অধিবেশনে লোকসভায় পাশ হয়। কিন্তু আটকে যায় রাজ্যসভায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.