২০ ফেব্রুয়ারি ভেরিফিকেশনের প্রতিশ্রুতি কমিশনের! আজই বিজ্ঞপ্তি চাই দাবীতে রাতভোর ধর্নায় চাকরিপ্রার্থীরা।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকার কে ব্যাপক চাপে ফেললেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এদিন আচার্য ভবনের সামনে ১২টা থেকে শুরু হওয়া চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ এখনও চলছে। এবং যতক্ষন না আপ টু ডেট ভ্যাকেন্সি সহ অন স্পট বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে ধর্না চলবে রাতভর।
কমিশনের চেয়ারম্যানের মৌখিক আশ্বাসে তাঁরা গলতে নারাজ! উল্লেখ্য, চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন দ্রুত ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হবে কিন্তু চাকরিপ্রার্থীদের সব দাবী মানা সম্ভব নয়। পাশাপাশি এদিন বিকাশ ভবনেও ডেপুটেশনও জমা দেন চাকরিপ্রার্থীরা৷ জানা গেছে ডেপুটেশন নিয়ে চেয়্যারম্যান বলেছেন, আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের জন্য আগামী ১৬ই ফেব্রুয়ারি নোটিশ দেওয়া হবে এবং ২০ ফেব্রুয়ারি ভেরিফিকেশনের কাজ শুরু হবে৷
কিন্তু চেয়ারম্যানের এই মৌখিক দাবী মেনে নিচ্ছেন না চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবী আজকেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং যতক্ষন না বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে ততক্ষন তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন। কারন হিসেবে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন এর আগেও মৌখিক ভাবে ২৯শে জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলেছিলেন চেয়ারম্যান কিন্তু বাস্তবে তা হয়নি, তাই এবার কোন মিথ্যা আশ্বাস নয় বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত চলবে বিক্ষোভ।

No comments