Header Ads

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে প্রাথমিক ও জুনিয়ার বেসিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক অব্যাহত। বিশেষ করে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ নিয়ে হবু শিক্ষকরা বেশ চিন্তায়। কবে এই আপার প্রাইমারির নিয়োগ সমস্যার সমাধান হবে।
এরি মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি।
জানা গিয়েছে, গোটা জেলা জুড়ে প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল। এই মর্মে ইতিমধ্যে নোটিশ জারি করেছে কাউন্সিল।
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সহকারী শিক্ষকদের নির্দিষ্ট বয়ানে আবেদন করতে বলা হয়েছে।
এই আবেদনের উপর ভিত্তিকরে ভবিষ্যতে শূন্য পদে নিয়োগ করা হবে। এর পাশাপাশি ২০১৯ ডিসেম্বর পর্যন্ত যেখানে প্রধান শিক্ষকের পদ খালি হবে সেই স্থানে সার্কেল ভিত্তিক নিয়োগের তালিকা তৈরি করা হবে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.