Header Ads

"আমার বই এবং ছবির রয়্যালটি থেকেই আমার রোজগার": মমতা।

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার এক মনোজ্ঞ সন্ধ্যায় লাতিন আমেরিকার দেশ গুয়েতেমালাকে সঙ্গী করে সূচনা হল কলকাতা আন্তর্জাতিক বইমেলার আরও এক নতুন অধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ৪৩তম এই আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গুয়েতেমালার প্রথম সারির লেখক ইউদা মোরালেস। বই তাঁর নিত্য সঙ্গী, একইসঙ্গে কলমও চালান তিনি। এবারেও বইমেলায় ৭টি নতুন বই লিখেছেন মমতা। এদিন সেই সব বইয়েরও আনুষ্ঠানিক প্রকাশ হল। আর মমতাও বললেন, 'আমার প্রকাশকরাই জানাচ্ছেন, ৮০টি বই লিখে ফেলেছি আমি।

 এখন মোট ৮৭টা হল। তাহলে বাকি ১৩টিও চটপট লিখে ফেলব যাতে আগামী বছর ১০০ পূরণ করা যায়।' মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এদিন যে ৭টি বই প্রকাশিত হল, তার নাম— 'বিপন্ন ভারত', উর্দু শায়েরি 'ইনসাফ', ইংরেজিতে 'মাইসেল্ফ', ছোটদের জন্য 'শিশুদোলা', 'আলোকবর্তিকা' ও 'নামাঞ্জলি সমগ্র'। আর একটি কবিতার বই 'আমি'। মুখ্যমন্ত্রী এদিন গিল্ডের একটি ডাইরেক্টরি ও ক্যালেন্ডার প্রকাশ করেন। সেই ক্যালেন্ডারের ছবিগুলিও মুখ্যমন্ত্রীর আঁকা।

 ভাষণ দিতে গিয়ে কিছুটা কটাক্ষের সুরে বিরোধীদের উদ্দেশে বলেন, 'এই ছবিগুলি কোনওটিই তুলিতে আঁকা নয়। রঙের টিউব থেকে সরাসরি আঁকা। কী জানি কবে আবার বলে বসবে, কত টাকা নিয়েছি।' এরপরই মমতার মন্তব্য, 'আমি ৭ বার সাংসদ ছিলাম। এখন বিধায়ক, মুখ্যমন্ত্রী। ভাতা নিলে অনেক টাকা রোজগার করতাম। কিন্তু, কিছু্ই আমি নিই না। বইমেলায় আমারও লাভ হয়। সময় পাই না, তবু এরই মধ্যে লেখালিখি করি। আমার বই এবং ছবির রয়্যালটি থেকেই আমার রোজগার।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.