প্রাথমিকে পি আর টি স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে BNUPSS
নজরবন্দি ব্যুরোঃ আগমীকাল পশ্চিমবঙ্গে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভা করবেন দুই জায়গায় । ঠাকুরনগর ও দুর্গাপুরে।
দুর্গাপুরের জনসভায় সঙ্ঘ প্রভাবিত সর্বভারতীয় শিক্ষক সংগঠন "বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ "(BNUPSS)এর রাজ্য কমিটির সদস্যবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক শিক্ষক দের বেতন বঞ্চনা তুলে ধরতে চলেছেন । শিক্ষা বিষয়টিতে কেন্দ্র ও রাজ্য উভয় হস্তক্ষেপ করতে পারে । প্রাথমিক শিক্ষক রা বিগত বাম আমল থেকে বঞ্চনার স্বীকার ও বর্তমান সরকারও এই বঞ্চনা ঘোচানোর কোনো ব্যবস্থা নেয়নি ।
এ রাজ্যের মাদ্রাসা প্রাথমিক শিক্ষকরা পর্ষদের প্রাথমিক শিক্ষকদের তুলনায় উচ্চতর বেতনক্রম পেয়ে আসছে বিগত ২০০৬সাল থেকে । অন্যান্য রাজ্যের মতো যাতে এ রাজ্যের প্রাথমিক শিক্ষকরা পিআরটি স্কেল পান তারজন্য প্রধানমন্ত্রী কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলবে এই সংগঠনটি । তার শ্রুতিমধুর ভাষণে যাতে প্রাথমিক শিক্ষক দের বঞ্চনার কথা তুলে ধরা হয় তার উল্লেখ করা হয়েছে সংগঠনের দাবীপত্রে । সঙ্ঘের শিক্ষক সংগঠন "অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ ABRSM "দ্বারা অনুমোদিত BNUPSS সংগঠন এর আগে প্রাথমিক শিক্ষক দের পিআরটি স্কেল নিয়ে বহুবার আন্দোলন এ নেমেছে । সম্প্রতি তারা "এক দেশ এক বেতনক্রম "নিয়ে সোচ্চার হয় । কলকাতার রাজপথে বিশাল প্রতিবাদ মিছিল ও করা হয় ।
রাজ্যপালের নিকট প্রাথমিক শিক্ষকদের এই বঞ্চনার কথা তুলে ধরে দাবীপত্র পেশ করে সংগঠনটি । এখন প্রধানমন্ত্রী কে কাছে পেয়ে পশ্চিমবংগের প্রাথমিক শিক্ষক দের প্রতি বেতন বৈষম্য বিষয় টি তুলে ধরে বর্তমান রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে আগ্রহী সংগঠনের রাজ্য সদস্যরা । সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কানুপ্রিয় দাস জানান ;"আমরা চক্রস্তরও জেলাস্তর এ এবং শিক্ষামন্ত্রী র নিকট ডেপুটেশন দি। কিন্তু সরকার পক্ষ এ বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি । আমরা এক দেশে এক বেতনক্রম এর দাবিতে প্রধানমন্ত্রীর নিকট পত্র পেশ করবো । যাতে তিনি কিছু সুরাহা করেন এ বিষয়ে ।
" সংগঠনের আরেক সক্রিয় কার্যকর্তা চিরঞ্জীত ধীবর বলেন ;"পে কমিশন এর আগে যাতে প্রাথমিক শিক্ষক দের বেতন রিভিউ হয় তার প্রচেষ্টা করছি । আমাদের সংগঠন শিক্ষা ও শিক্ষক স্বার্থে লড়ছে লড়বে । " এখন রাজ্যের প্রায় ২লক্ষ প্রাথমিক শিক্ষক প্রধানমন্ত্রীর এই জনসভার দিকে চেয়ে আছে । সঙ্ঘ প্রভাবিত এই শিক্ষক সংগঠন এর এই সুপ্রচেষ্টার সাফল্য কামনা করছেন আপামর প্রাথমিক শিক্ষক রা ।

No comments