Header Ads

বাজেটের আগের দিন কমলো রান্নার গ্যাসের দাম।

নজরবন্দি ব্যুরোঃ অন্তর্বর্তি বাজেটের আগের দিন কমলো রান্নার গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (১৪.২ কিলোগ্রাম) প্রতি কমল ১ টাকা ৪৬ পয়সা।
এবং ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমল ৩০ টাকা।বৃহস্পতিবার মধ্যরাত থেকে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৭১৪ টাকা ১৬ পয়সা থেকে কমে হল ৬৮৪ টাকা। পাশাপাশি, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হল সিলিন্ডার প্রতি ৫০৩ টাকা ৫৪ পয়সা।
 রাজধানী দিল্লিতে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম দাঁড়াল ৪৯৩ টাকা ৫৩ পয়সা। এবং ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৬৫৯ টাকা। ইন্ডিয়ান অয়েল বৃহস্পতিবার রাতে রান্নার গ্যাসের এই নতুন দাম ঘোষণা করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.