Header Ads

৬০ বছরের বেশি বয়সের লোকেদের রেলে নিয়োগ!

নজরবন্দি ব্যুরো : এবার পূর্ব রেলে চাকরির জন্য ইন্টারভিউ দিলেন ষাটোর্ধ ২০ জন। এই বয়সে চাকরি করতে চাইছেন! এতে অবাক হয়েছেন অনেকেই। এই ৬০বছর বয়সে আবার চাকরিতে ঢুকলেন তাঁরা।
বুধবার পূর্ব রেলের সদর দপ্তরে সিপিও অরুণা নায়ার নিজে এই ইন্টারভিউ নেন। ইন্টারভিউয়ের প্রশ্ন, কোন পদে চাকরি করেছেন, অভিজ্ঞতা কি, কতদিন চাকরি করলেন, ইত্যাদি।
পদ-ক্লার্ক, বেতন ন্যূনতম ৪৫ হাজারের মতো বলে জানা গিয়েছে। চাকরি-প্রার্থীরা সকলেই রেলের অবসরপ্রাপ্ত। তাঁরা প্রত্যেকেই পঞ্চাশ হাজারের উপর পেনশন পান, জমা অর্থ ব্যাঙ্কে রেখে আরও তিরিশ হাজার টাকা। তাহলে মাসের মোট ইনকাম দাঁড়াচ্ছে মাসে আশি হাজার টাকার কাছাকাছি।
এর পরেও চাকরিতে নিয়োগ বুড়ো বয়সে? এনিয়ে সরব হয়েছে পূর্ব রেলের কর্মী সংগঠন মেনস ইউনিয়ন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.