Header Ads

খামারবাড়ি সংক্রান্ত মামলায় মুক্তি পেলেন শাহরুখ খান।

নজরবন্দি ব্যুরোঃ মহারাষ্ট্রের আলিবাগে বেনামে খামারবাড়ি সংক্রান্ত মামলায় অভিযোগ থেকে মুক্তি পেলেন মুম্বইয়ের সুপারস্টার শাহরুখ খান ও তাঁর সংস্থা।
আয়কর দপ্তরের তরফে সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দিয়েছে অ্যাপিলেট আদালত।ডিভিশন বেঞ্চ শুধু শাহরুখের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করেই দেননি, একইসঙ্গে মামলা দায়ের জন্য শুধুমাত্র সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ওপর ভরসা করায় তীব্র সমালোচনা করেছেন ভারপ্রাপ্ত আয়কর অফিসারের।

 স্পষ্ট জানিয়েছে, কোনও স্বাধীন সংস্থা যদি ব্যবসায়ে নেমে বাণিজ্যিক লেনদেন করে এবং সেজন্য ঋণ নেয় তা হলে তাকে বেনামি লেনদেন বলা যায় না। আয়কর দপ্তরের দাবি ছিল, জমি কেনা ও বাড়ি নির্মাণ করা হয়েছিল পুরোপুরি শাহরুখের নির্দেশে এবং সেজন্য অস্পষ্ট সূত্র থেকে ঋণ নেওয়া হয়েছিল।


 এর পাল্টা শাহরুখের সংস্থার যুক্তি ছিল, কোনও বেসরকারি সংস্থা তাদের শেয়ারহোল্ডারদের কাছ থেকে ঋণ নিতেই পারে। শহরুখ দেজা ভ্যু সংস্থাকে যে টাকা ঋণ দিয়েছেন, তাঁর আয়কর রিটার্নেও তা দেখানো হয়েছে। শাহরুখের এই যুক্তিও মেনে নিয়েছেন আইনি কর্তৃপক্ষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.