শিক্ষক বদলি নিয়ে নতুন আবেদন এখনই নয়! জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
নজরবন্দি ব্যুরো: আগে রি-ডিপ্লয়মেন্ট প্রক্রিয়া। তার পরে শুরু হবে বদলি প্রক্রিয়া। তবে, নতুন আবেদনে নিয়ে নয়, আগের জমা পড়া আবেদনের ভিত্তিতেই হবে এই বদলি।
গতকাল একথা জানান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
বদলি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "বলেছিলাম যতগুলো বদলির আবেদন জমা পড়েছে তারপর আর একটাও আবেদন জমা নেওয়া হবে না। রি-ডিপ্লয়মেন্টের পর কোথাও শুন্যপদ থাকলে জমে থাকা আবেদনের ভিত্তিতে বদলির ব্যবস্থা হবে।” গতকাল বৈঠকে যোগ দিয়ে রি-ডিপ্লয়মেন্ট নিয়ে আধিকারিকদের নির্দেশও দেন পার্থ-বাবু।
এবিষয়ে তিনি বলেন, "আজকে বলেছি ছাত্রের তুলনায় শিক্ষক যেখানে বেশি সেখান থেকে বদলি করে এমন জায়গায় দিতে যেখানে ছাত্রের তুলনায় শিক্ষক কম। একইসঙ্গে ছাত্র-ছাত্রীদের যাতে পড়াশোনার অভাব না হয় সেটা আমরা মাথায় রাখছি।" এর পরে তিনি জানিয়ে দেন, এখানে সবকিছু করবেন স্কুল শিক্ষা দপ্তরের সেক্রেটারি।

No comments