Header Ads

আজও উত্তপ্ত কাঁথি, এখনও পর্যন্ত গ্রেফতার ১২

নজরবন্দি ব্যুরো: গতকাল অমিত শাহের সভার পরেই রণক্ষেত্রের চেহারা নেয় কাঁথি। সভা শেষে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় পার্টি অফিসে ও একাধিক গাড়িতে। আহত হন দু'পক্ষের ১৫ জন সদস্য।
আহত হন দুই পুলিশ-কর্মীও। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। ধৃতদের মধ্যে অধিকাংশই ওড়িশা-ঝাড়খণ্ডের। জানিয়েছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
ঘটনার প্রতিবাদে আজ কাঁথিতে ধিক্কার দিবসের ডাক দিয়েছে তৃণমূল।
গতকাল অমিত শাহর সভা শেষ হতেই উত্তেজনা ছড়ায় কাঁথিতে। সভাস্থলের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস ও গাড়ির কাচ ভাঙা পড়ে থাকতে দেখা যায়। এই গণ্ডগোলের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক। আটকে পড়েন বহু পর্যটক। ঘটনার প্রতিবাদে বুধবার কাঁথিতে ধিক্কার দিবসের ডাক দিয়েছে তৃণমূল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.