রেড রোড গাড়ি কাণ্ডে অব্যাহতি পেল তৌসিফ ওরফে সাম্বিয়া।
নজরবন্দি ব্যুরোঃ রেড রোড গাড়ি কাণ্ডে তৌসিফ ওরফে সাম্বিয়াকে খুনের মামলা থেকে অব্যাহতি দিল আদালত।
বাকি তিন অভিযুক্ত শাহনওয়াজ খান, নুর আলম ওরফে জনি এবং মহম্মদ সোহরাব (সাম্বিয়ার বাবা)কে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। তিন বছর আগে প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে জানুয়ারি মাসের ১৩ তারিখ রেড রোডে সেনাবাহিনীর মহড়া চলার সময় নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবল গতিতে রেড রোডে ঢুকে পড়ে একটি সাদা রঙের অডি কিউ-৭ গাড়ি।
ওই বোপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারান বায়ু সেনা কর্মী অভিমন্যু গৌড়। ওই বায়ু সেনা কর্মীকে ধাক্কা মেরে পালানোর সময় আরও একজন সেনা কর্মীকে ধাক্কা মেরে রেস কোর্সের কাছে গাড়ি ফেলে পালিয়ে যায় ওই গাড়ির চালক এবং আরোহীরা।

No comments