Header Ads

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি SFI সমর্থকদের!

নজরবন্দি ব্যুরো: একাধিক দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় SFI।
এর পর বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধ্বস্তি, লাঠিচার্জ শুরু হয়। সব মিলিয়ে সকাল থেকে উত্তপ্ত হয়ে রইল পশ্চিম মেদিনীপুর।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা, রাজ্যের স্কুলগুলোতে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ২৪০ টাকা ভর্তি ফি নেওয়া, শিক্ষক নিয়োগের নামে পরীক্ষা নেওয়ার নামে প্রহসন বন্ধ করা সহ একাধিক দাবিতে আজ পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন আন্দোলন করল বামপন্থী ছাত্র সংগঠন SFI।

ডেপুটেশনের আগে একটি মিছিল বের করে SFI। এরপর জেলাশাসক দফতরে এসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ চলাকালীন পুলিশ ওই মিছিল আটকাতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ছাত্র-ছাত্রীদের।পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা শান্ত হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.