Header Ads

PRT স্কেল, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী PTTI দের নিয়োগের দাবিতে শিক্ষক মিছিলে কাঁপলো তিলোত্তমা।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের সমস্যা ক্রমবর্ধমান। এর মধ্যে মুখ্যমন্ত্রীর ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণা আগুনে ঘি ঢেলেছে। এই পরিস্থিতিতে ফের প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ দেখাতে পথে নামলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইনড টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্য শিক্ষকরা।
আজ দুপুর ১২টায় প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন WBPTTA র নেতৃত্বে হাজার হাজার শিক্ষক। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর কাছে নিজেদের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন তারা বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই।

সুপ্রীম কোর্টের রায় প্রাপ্ত পিটিটিআই দের দ্রুত নিয়োগ, ২০০৫-০৬ ব্যাচ পর্যন্ত বঞ্চিত পিটিটিআই দের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে নিয়োগ, এইচএস ও ট্রেইনড ক্যাটেগরিতে PRT স্কেল বেতন কাঠামো প্রত্যাবর্তন, ইন্টার্ন শিক্ষক নিয়োগ বন্ধ করে প্রশিক্ষণ প্রাপ্তদের স্থায়ী নিয়োগ প্রভৃতি দাবিতে ধর্নাঅবস্থান ও বিক্ষোভ দেখাচ্ছেন WBPTTA র আন্দোলন কারী শিক্ষকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.