ধর্মনিরপেক্ষতা ও ভিন্ন রাজনৈতিক বিশ্বাস রক্ষায় পুলিশের সজাগ থাকা উচিত: বিচারপতি
নজরবন্দি ব্যুরো: ভিন্ন রাজনৈতিক বিশ্বাস ও ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে পুলিশের আরও দায়িত্ববান হওয়া উচিত। গতকাল একটি মামলায় শুনানি চলাকালীন এমন মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার।
বিচারপতি বলেন, "একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সবার স্বাধীনভাবে ধর্মপালনের অধিকার রয়েছে। আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারে। রাজনৈতিক বিশ্বাসকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে পুলিশ আরও সজাগ থাকুক।"
এই ঘটনার সূত্রপাত গত বছর পঞ্চায়েত ভোটের সময়ে।
মামলাকারীর অভিযোগ ছিল, বাবা বিজেপির কর্মী হওয়ায় দিনের পর দিন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা অত্যাচার করত। প্রতিবাদ করায় তাঁকে শ্লীলতাহানির করা হয়। পুলিশে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি। স্বরাষ্ট্রসচিবকে চিঠিও দিয়েছেন। কোনও লাভ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

No comments