Header Ads

স্কুলের শূন্যপদ বিভ্রাট রুখতে বিশেষ ব্যবস্থা নিল শিক্ষামন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগে শূন্যপদ বিভ্রাট রুখতে বিশেষ ব্যবস্থা নিল স্কুল শিক্ষা দফতর। আগামী বছর গুলোতে কতজন শিক্ষক অবসরগ্রহণ করছেন, তার একটি প্রাথমিক তালিকা তৈরি করে রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সেই হিসেব দফতরে পাঠিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। একই সঙ্গে কোন জেলায় কত শূন্যপদ, তা তারিখ উল্লেখ করে দফতরে পাঠাতেও নির্দেশ দিয়েছেন ।
এই শূন্যপদ বিভ্রাটের জেরে স্তব্ধ রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। শূন্যপদ নিয়ে সমস্যা থাকার জন্য দারিভিট হাইস্কুলের সংঘর্ষের মতো ঘটনাও ঘটে গিয়েছে। এই নিয়ে দলের অন্দরে কম কথা শুনতে হয়নি শিক্ষামন্ত্রীকে। আর তাই লক্ষ্য ভোটের মুখে যাতে এই ধরনের সমস্যা এড়ানো যায়। আর সেই নিয়ে এদিন শিক্ষা দফতরের কর্তাদের ভৎসনা করেন পার্থ চট্টোপাধ্যায়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.