শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভের জেরে উত্তাল সেন্ট্রাল এভিনিউ!
নজরবন্দি ব্যুরো: এবার বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গতকাল কাঁথিতে অমিত শাহ'র সভার পরে অশান্তিতে জড়িয়ে পড়েন তৃনমূল ও বিজেপির সমর্থকরা। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ১২ জন বিজেপি সমর্থক। আর এদিন তারি প্রতিবাদে শহর কলকাতায় একটি মিছিলের আয়োজন করে রাজ্য বিজেপি।
সেই ধিক্কার মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সেন্ট্রাল এভিনিউ চত্ত্বরে। বিজেপির মিছিলে আটকে পড়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়। শিক্ষামন্ত্রীর কনভয়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। চলে শাসক দলের বিরুদ্ধে নানান স্লোগান। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয়কে বের করে নিয়ে যায় পুলিশ।

No comments