PRT স্কেলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের সমস্যা ক্রমবর্ধমান। এর মধ্যে মুখ্যমন্ত্রীর ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণা আগুনে ঘি ঢেলেছে। নিজেদের দাবি নিয়ে আজ বিশাল প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ দেখালেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইনড টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্য শিক্ষকরা।
আজ দুপুর ১২টায় প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল।
তা এগিয়ে চলে বিকাশ ভবনের দিকে। হাজার হাজার শিক্ষক পা মেলান আজকের এই মিছিলে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিজেদের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেন WBPTTA র শিক্ষকরা। সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সুপ্রীম কোর্টের রায় প্রাপ্ত পিটিটিআই দের দ্রুত নিয়োগ, ২০০৫-০৬ ব্যাচ পর্যন্ত বঞ্চিত পিটিটিআই দের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে নিয়োগ, এইচএস ও ট্রেইনড ক্যাটেগরিতে PRT স্কেল বেতন কাঠামো পরিবর্তন, ইন্টার্ন শিক্ষক নিয়োগ বন্ধ করে প্রশিক্ষণ প্রাপ্তদের স্থায়ী নিয়োগ প্রভৃতি দাবিতে ধর্না-অবস্থান ও বিক্ষোভ দেখালেন WBPTTA র আন্দোলন কারী শিক্ষকরা।
আজ সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই জানিয়েছেন "শিক্ষামন্ত্রী কথা দিয়েছেন আমাদের দাবি গুলি গুরুত্বের সাথে দেখবেন। সমাধানের চেষ্টা করবেন। PRT স্কেল নিয়ে বেতন কাঠামোর পরিবর্তনের কথা মেনে নিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি কথা দিয়েছেন PRT স্কেলের সমস্যা সমাধানের জন্য তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন।"
প্রয়োজনে আবারও এই সমস্ত আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

No comments