বিরাত-ধোনি হীন ভারত ৯২ রানে কুপোকাত।
নজরবন্দি ব্যুরোঃ সিরিজ জিতে যাওয়ায় বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে তেমন আগ্রহ ছিল না। যাবতীয় আগ্রহ ছিল শুভমান গিলকে নিয়ে।
যাঁকে ম্যাচের আগে অভিষেকের টুপি পরিয়ে দিলেন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি।কিন্তু তিনিও তাঁর প্রতিভার প্রতি সামান্য সুবিচার করতে পারলেন না। ২১ বলে ৯ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ডেবিউ হল তরুণ ডানহাতির। সর্বোচ্চ রান ১০ নম্বরে নামা যুজবেন্দ্র চহালের। সাত জনের স্কোর দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারল না।বৃহস্পতিবার সেডন পার্কে ৯২ রানে গুটিয়ে গেল ভারত।
১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২১ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন বোল্ট।আজ সেডন পার্কে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। শুরুটা ভালো করলেও ট্রেন্ট বোল্টের বলে LBW হয়ে প্যাভিলিয়নে ফিরে যান শিখর ধাওয়ান। তখন ভারতের স্কোর ২১/১। তারপর ক্রিজ়ে আসেন শুভমন গিল। ডেবিউ ম্যাচে সাবলীল ভঙ্গিতে খেলতে থাকেন শুভমন।
কিন্তু, উলটো দিকে একের পর এক সতীর্থকে হারাতে থাকেন তিনি। নিজের ২০০তম ম্যাচে ৭ রান করে আউট হন রোহিত। রান আপে দুরন্ত ক্যাচ নেন বোল্ট। ধোনির অনুপস্থিতিতে বিশ্বকাপের টিমে নিজেদের জায়গা পাকা করার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন আম্বাতি রায়াডু ও দীনেশ কার্তিক। দু'জনকেই একই ওভারে আউট করেন গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ড ৪৭ রানে ২ উইকেট । খেলা চলছে।

No comments