"দেশে হিটলারের ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী" রাহুল গান্ধী।
নজরবন্দি ব্যুরোঃ এনএসএসও-র রিপোর্টে ফাঁস হয়ে গিয়েছে মোদির আচ্ছে দিনের আসল চেহারা। দেশের আর্থ সামাজিক ব্যবস্থা যে তলানিতে এসে ঠেকেছে, তা স্পষ্ট এই রিপোর্টে।
এনএসএসও-র দেওয়া তথ্যে দেখা যাচ্ছে ২০১৭-১৮ আর্থিক বর্ষে দেশের কর্মসংস্থান সর্বাধিক ৪৫ শতাংশ কমেছে। এক কথায় বলতে গেলে তলানিতে এসে ঠেকেছে।ভোটের আগে এই সুবর্ণ সুযোগ নষ্ট করেননি রাহুল। টুইটে মোদিকে আক্রমণ করে রাহুল গান্ধী লিখেছেন, 'বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পাঁচ বছর হয়ে গেল কোথায় চাকরি? রিপোর্ট বলছে মোদির কর্মসংস্থান যোজনা কোনও জাতীয় বিপর্যয়ের থেকে কম নয়। তাঁর কার্যকালে দেশের কর্মসংস্থান তলানিতে এসে ঠেকেছে। শুধুমাত্র ২০১৭-১৮ আর্থিক বর্ষে ৬.৫ কোটি মানুষ কর্মহীন হয়েছেন। দেশে হিটলারের ভূমিকা পালন করেছেন তিনি।'

No comments