Header Ads

বাংলার সবথেকে বড় ব্যাঙ্ক প্রতারণার পর্দা ফাঁস করলো ই ডি। টাকার পরিমান কত জানেন?

নজরবন্দি ব্যুরোঃ ঋণ দেওয়ার নামে প্রায় ৩ হাজার ৬৭২ কোটি টাকার প্রতারণা মামলায় গণেশ জুয়েলারি নামে এক সংস্থার আধিকারিকদের বাড়িতে কালীঘাট চত্বরে অভিযান চালাল কেন্দ্র তদন্ত সংস্থা ইডি।
বৃহস্পতিবার সকালে শহর কলকাতার ১১টি এলাকায় অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা। অভিযোগ, ঋণ নেওয়ার নামে বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে ১১টি ব্যাংক থেকে কমপক্ষে ৩ হাজার ৬৭২ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

 মূলত, এই অভিযোগের ভিত্তিতে আজ, কালীঘাটের ঐ সংস্থার দপ্তরে হানা দেয় ইডি। কোলকাতার তালিগঞ্জ,কালিঘাট ও অন্য জায়গাতে ই ডির ৫০ জন অফিসার অভিযান চালাচ্ছে। অভিযোগ এই গণেশ জুয়েলারি নামে এই সংস্থা দুবাই হংকং থেকে শোনা এক্সপোর্ট ইমপোর্ট করত।

এই ব্যাবসা করতে গিয়ে তারা ২৫ টি বাঙ্কের কাছথেকে ঐ বিপুল পরিমান টাকা ঋণ নিয়েছিল। যা তারা পরিশোধ করে নি। ই ডি সূত্রে খবর এই ঘটনার তদন্ত প্রথমে চালাছিলেন সিবিআই। তারপর তাঁদের কাছে থেকে সমস্থ ঘটনা যেনে ইডি শুরু করে তদন্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.