অখিলেশের পর এবার মায়াবতীর উপর নজর ইডি-র।
নজরবন্দি ব্যুরোঃ অখিলেশ যাদবের পর এবার উত্তরপ্রদেশের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে।
সূত্রের খবর এবার মায়াবতীকে জেরা করতে পারে ইডি। এরই মধ্যে উত্তরপ্রদেশের সাতটি জায়গায় ইডি তল্লাশি চালিয়েছে। মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন নানা দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে এই তল্লাশি চালিয়েছে ইডি।
মায়াবতীর বিরুদ্ধে ১১৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। সারা উত্তরপ্রদেশ জুড়ে নিজের ও হাতির মূর্তি বানানো নিয়ে এই দুর্নীতির এই অভিযোগ।এর আগে বালি খাদান কাণ্ডে অখিলেশের নাম জড়িয়েছে। সিবিআই চারজনের বিরুদ্ধে এফআইআর করেছে। তার মধ্যে একজন সমাজবাদী পার্টি নেতাও রয়েছেন। এবার মায়াবতী পিছনে পড়ল ইডি।

No comments