বোল্ট ঝড়ে উড়ে গেল টিম ইন্ডিয়া। জয় পেল নিউজিল্যান্ড।
নজরবন্দি ব্যুরোঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে-তে ৩০.৫ ওভারে মাত্র ৯২ রানে অল ডাউন রোহিত শর্মার দল।
সিরিজ জয় নিশ্চিত করার পর এদিনের ম্যাচে সেরকম আগ্রহ ছিল না। যাবতীয় আগ্রহ ছিল শুভমান গিলকে নিয়ে। কিন্তু ডেবিউ ম্যাচে ২১ বলে ৯ রান। সর্বোচ্চ রান ১০ নম্বরে নামা যুজবেন্দ্র চহালের। সাত জনের স্কোর দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারল না। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক উইলিয়ামসন। সিদ্ধান্তটা যে একেবারেই ভূল ছিল না তার প্রমাণ মিলল হাতে না হাতেই।
এদিন নিউজিল্যান্ড বোলিং দাপটের সামনে একেবারেই ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন। ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ক্যাপ্টেন রোহিত শর্মা। শিখর ধাওয়ানও ব্যর্থ। তিনি করেন মাত্র ১৩ রান। এরপর একের পর এক ব্যাটসম্যান নিয়ম করে মাঠ ছাড়েন। শুভমান গিল মাত্র ৯রানে ফেরেন। রানের খাতা খুলতে পারেননি রায়াডু ও কার্তিক। সর্বোচ্চ রান ১০ নম্বরে নেমে চাহাল করেন ১৮ রান।
বোল্ট একাই ৫ উইকেট নেন। ৩টি উইকেট পেয়েছেন গ্র্যান্ডহোম। ব্যাট করতে নেমে ভুবনেশ্বরের প্রথম ওভারেই একটি ওভার বাউন্ডারি, ও দু’টি বাউন্ডারি মারেন মার্টিন গাপ্তিল। লক্ষ অত্যন্ত কম হওয়ায় মারতে থাকেন নিকোলস, রস টেলররা। মাত্র ১৪.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ট্রেন্ট বোল্ট।

No comments