PRT SCALE এর দাবিতে UUPTWA এর ডাকে রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভ ও শিক্ষা মন্ত্রীকে ডেপুটেশন।
নজরবন্দি ব্যুরোঃ আগামী ০৬.০২.২০১৯ তারিখে বেলা ১২টার সময় থেকে লাগাতার অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছে UUPTWA।
সংগঠনের মুর্শিদাবাদ জেলার আহ্বায়ক তাসিকুল আলম এর নেতৃত্বে কমপক্ষে ১০০০ জন শিক্ষক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন । তাসিকুল আলম বলেছেন মুর্শিদাবাদ থেকে বিপুল সংখ্যক শিক্ষক যাচ্ছেন কলকাতা কাঁপাতে। মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট শিক্ষক ও শিক্ষক আন্দোলনের নেতা তন্ময় ঘোষ বলেন PRT Scale দাবিতে এদিনের অবস্থান বিক্ষোভকে সমর্থন জানিয়েছে বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী।
এদিনের অবস্থানে তিনি থাকবেন বলে জানিয়েছেন,অধীর চৌধুরী বলেছেন-অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যের শিক্ষকরা অনেক কম বেতনে কাজ করছে,বেতন না বাড়ানো পর্যন্ত আন্দোলনে তিনি শিক্ষক দের পাশে থাকবেন। তন্ময় ঘোষ বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে,প্রয়োজনে আমরা নবান্ন অভিযান করতেও পিছোপা হবোনা।

No comments