Header Ads

মা হলেন একতা।

নজরবন্দি ব্যুরোঃ স্বপ্নপূরণ হল তাঁর। ছেলের মা হলেন একতা কাপুর। ২৭ জানুয়ারি জন্ম হয় তাঁর ছেলের। তুষার কাপুর তো ইতিমধ্যেই বাবা।
লক্ষ্য নামে এক ছেলে আছে তাঁর। দাদার থেকে অনুপ্রেরণা নিয়ে একতাও এবার সেই পথেই হাঁটলেন। বিয়ে করেননি তিনি। কিন্তু তাই বলে কি তিনি মা হতে পারবেন না? এমনটা নয় মোটেই। মানসিকভাবে যখন তিনি তৈরি তখন মা হতে বাধা কোথায়? বিয়ে তাঁকে আটকাতে পারে না।


 দাদার পদাঙ্ক অনুসরণ করে একতাও সারোগেসির আশ্রয় নেন। সেকথা অবশ্য আগে ঘূণাক্ষরেও জানতে দেননি তিনি। গোটাটাই হয় লোকচক্ষুর অন্তরালে। তবে ভালয় ভালয় সব মিটে গিয়েছে। একতার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ আছে। কোনও সমস্যা নেই তাঁর।

 তবে ছেলের নাম এখনও ঠিক করেননি একতা। প্রকাশ্যে আসেনি ছবিও। কিন্তু নতুন সদস্যের আগমনে খুশির হাওয়া কাপুর পরিবারে। দাদা তুষার কাপুরও খুশি। খুশি লক্ষ্যও। সব মিলিয়ে উত্সেবের আবহ জিতেন্দ্রর বাড়িতে

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.