একদিনের সিরিজ শেষ হওয়ার আগেই টি২০ সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড।
নজরবন্দি ব্যুরোঃ একদিনের সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে। সামনে রয়েছে টি২০ সিরিজ। সম্মান পুনরুদ্ধার করতে শেষ কামড় দেবে নিউজিল্যান্ড।
সে কথা মাথায় রেখে একদিনের সিরিজ শেষ হওয়ার আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে টি২০ সিরিজের জন্য ১৪ জনের দল। একদিনের দলে থাকা হেনরি নিকোলাসকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ঘরোয়া টি২০ লিগে ভাল পারফরম্যান্সের জন্য দলে নেওয়া হয়েছে দুই নতুন মুখকে।
তাঁদের মধ্যে আছেন ড্যারেল মিচেল ও ব্লেয়ার টিকনার। পুরো দলটা : কেন উইলিয়ামসন, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যাপন্ডহোম, লকি ফার্গুসন (প্রথম দুটি ম্যাচের জন্য), মার্টিন গাপটিল, স্কট কুজেলিন, ড্যারেল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, ব্লেয়ার টিকনার (শুধুমাত্র তৃতীয় ম্যাচে)।

No comments