Header Ads

বাম ব্রিগেডের প্রচার তুঙ্গে, সুন্দরবনের গ্রামে গ্রামে নৌকো নিয়ে চললো প্রচার।

নজরবন্দি ব্যুরোঃ আগামি ৩ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিআইএম। রাজ্য জুড়ে চলছে তার প্রচার। এই ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বাম শিবির।
ব্রিগেড উপলক্ষে আজ সিপিআইএম গোসাবা এরিয়া কমিটির উদ্যোগে সুন্দরবন এলাকায় প্রচার চালানো হয়৷ আজ সাতজেলিয়া হাটের দিন। এই দিনে নদীপ্রধান সুন্দরবনে নৌকায় করে ট্যাবলো সাজিয়ে ছোটমোল্লাখালি, রাঙাবেলিয়া ও সাতজেলিয়ায় প্রচার করা হয়।


 মাইক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্রিগেডের উদ্দেশ্যকে পৌঁছে দেওয়া হয়। ব্রিগেড সম্পর্কিত হ্যান্ডবিল প্রকাশ করে দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটি। সেই হ্যান্ডবিল আজ এলাকার মানুষের মধ্যে বিলি করা হয়৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.