গোদের ওপর বিষফোড়া! এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ সুব্রহ্মনম স্বামী।
নজরবন্দি ব্যুরোঃ পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে কোনঠাসা গেরুয়া শিবির। এরই মধ্যে খোদ বিজেপির সাংসদ সুব্রহ্মনম স্বামী কেন্দ্রকে যে খোঁচা দিল তা সামলাতে বেসামাল মোদী সরকার।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দিয়েছেন উর্জিত প্যাটেল। তার জায়গায় এসেছেন কেন্দ্রীয় সরকারের আস্থাভাজন আমলা শক্তিকান্ত দাস। এরপর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে৷ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের মতো এক গুরুত্বপূর্ণ পদে কিভাবে একজন আমলাকে বসানো যায় তা নিয়ে প্রশ্ন উঠছে। একই সাথে শক্তিকান্ত দাসের যোগ্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে এতদিন যারা ছিলেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রশ্নাতীত। সেখানে একজন ইতিহাসের সাধারণ স্নাতক কিভাবে এরকম গুরুদায়িত্ব পান? কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গেছে বিজেপি সাংসদ সুব্রহ্মনম স্বামীর অভিযোগ।
স্বামীর দাবি, দুর্নীতির সাথে জড়িত রয়েছেন শক্তিকান্ত দাস। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের দুর্নীতির সাথে জড়িত ছিলেন এই শক্তিকান্ত দাস। অথচ তাকেই বসানো হল স্বশাসিত আর্থিক প্রতিষ্ঠান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে। স্বামীর এই অভিযোগ যেন এফোঁড় ওফোঁড় বিদ্ধ করছে কেন্দ্রের বিজেপি সরকারকে। সদ্যই বিধানসভা ভোটে চূড়ান্ত খারাপ ফল করে ব্যাকফুটে বিজেপি৷ তার ওপর শক্তিকান্ত প্রসঙ্গে এই অভিযোগ সামলাতে টালমাটাল গেরুয়া শিবির।

No comments