পুনরায় কোচের পদে আবেদন করলেন রমেশ পাওয়ার!
নজরবন্দি ব্যুরোঃ ৩০ নভেম্বর ভারতের মহিলা দলের কোচের পদে মেয়াদ ফুরিয়েছিল রমেশ পাওয়ারের।
তাঁর বিতর্কিত মেয়াদ আর বাড়াতে চায়নি বিসিসিসআই।
নতুন কোচের আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন
দেওয়া হয় বোর্ডের সরকারি ওয়েবসাইটে। মনোজ প্রভাকর, হার্শেল গিবস, দিমিত্রি মাসকেরেনহাসের
মতো বড় নাম আবেদন করেছেন বলে ইতিমধ্যেই। এবার তাঁদের সাথে পুনরায় কোচের আবেদন করেছেন রমেশ পাওয়ারও।
পিটিআই-কে রমেশ নিজেই জানিয়েছেন, ফের কোচের পদে
ফিরতে চেয়ে তিনিও আবেদন করেছেন। তিনি বলেন, 'স্মৃতি, হরমনপ্রিত আমাকে সমর্থন জানিয়েছে,
আমি ওদের ফিরিয়ে দিতে পারি না। তাই আমিও আবেদন করেছি।'

No comments