প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার!
নজরবন্দি ব্যুরো:প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি। আজ সকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিবার সূত্রে খবর, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু বুধবার সকালে আবার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে।

No comments