Header Ads

মধ্যপ্রদেশে গোহারা বিজেপি। দায়ী মুখ্যমন্ত্রী?

নজরবন্দি ব্যুরোঃ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষনা হয়েছে গতকাল। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে গদি হারিয়েছে বিজেপি। আর তারপরেই হারের সমস্ত দায় নিজের ঘাড়ে নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

মধ্যপ্রদেশে ভোটে শোচনীয় পরাজয় ঘটেছে গেরুয়া শিবিরের। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন এখন প্রায় ধরাছোঁয়ার বাইরে বিজেপির কাছে। এই পরিস্থিতিতে বিজেপির হাতের সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিতে যাবেন শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, "পরাজয়ে দায় আমার। সংখ্যাগরিষ্ঠতা পাইনি আমরা৷ সরকার গঠনের দাবিও আমরা জানাবো না।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.