ছত্তিশগড়ে বিস্ফোরণে শহিদ সিআরপিএফ জওয়ান, আসানসোলে শোকের ছায়া।
নজরবন্দি ব্যুরো: শেষবার ছট পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন সিআরপিএফ জওয়ান সঞ্জিত কুমার হরিজন (৩২)। আর জীবিত অবস্থায় ফেরা হল না তাঁর।
এবার ফিরতে চলেছে সঞ্জিতের মৃতদেহ তাঁর আসানসোলের নিউ ঘুসিক কোলিয়ারির ইন্দিরা কলোনির বাড়িতে।
জানা গিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড়ের সুকমায় আইইডি বিস্ফোরণে শহিদ হন এই সিআরপিএফ জওয়ান। গতকাল দুপুরে সুকমার জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন। তখনই মাটিতে পুঁতে রাখা আইডিতে পা পড়ে যায়। বিস্ফোরণে শরীরের নিচের অংশ ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেলিকপ্টারে রায়পুর নিয়ে যাওয়া হয়। বিকেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই খবর পাবার পরে কান্নায় ভেঙে তাঁর পড়েছেন বাবা-মা ও স্ত্রী।

No comments