অবশেষে রথযাত্রা নিয়ে আলোচনার জন্য বিজেপির প্রতিনিধিদের ডাকল রাজ্য সরকার।
নজরবন্দি ব্যুরোঃ আদালতের নির্দেশ মেনে শেষপর্যন্ত রথযাত্রা নিয়ে বিজেপির প্রতিনিধিদের
বৈঠকে ডাকল রাজ্য সরকার। বৃহস্পতিবার লালবাজারে প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বৈঠক
করবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি।
এ রাজ্যের রথযাত্রার
অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা করেছিল বিজেপি। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও
ডিজিকে গেরুয়া শিবিরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে হাই কোর্টের বিচারপতি
বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। রায় ঘোষণার পর, গত শনিবার নবান্নে গিয়ে মুখ্যসচিবের
দেখা করেন বিজেপি নেতা মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার।
কিন্তু
মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আলোচনায় আপত্তি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি
আকর্ষণ করেছে রাজ্য সরকার। সরকারের বক্তব্য, ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে ফৌজদারি
মামলা চলছে। তাই তাঁদের সঙ্গে আলোচনা করা যাবে না।
মামলাটির নিষ্পত্তি
হওয়ার আগেই রথযাত্রা নিয়ে আলোচনার জন্য রাজ্য বিজেপি নেতৃত্বকে চিঠি পাঠাল সরকার। বৃহস্পতিবার
লালবাজারে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য
পুলিশের ডিজি। প্রতিনিধি দলে থাকবেন মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

No comments