আবার বড় জয় বিজেপির! অসমে আবার মোদী ম্যাজিক।
নজরবন্দি ব্যুরো: চলছে অসমের পঞ্চায়েত নির্বাচনের ভোট-গণনার কাজ। এখনও পর্যন্ত নিজেদের আধিপত্য বজায় রাখতে পেরেছে বিজেপি। আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। জেলা পরিষদে শুধুমাত্র এগিয়ে রয়েছে অসম গণ পরিষদ। এই রাজ্যে আবারও ব্যর্থ কংগ্রেস।
জানা গিয়েছে, রাজ্যের মোট ২১,৯৯০টি গ্রাম পঞ্চায়েতের সদস্য মধ্যে বিজেপির দখলে ইতিমধ্যে এসেছে ৭৭১টি পদ।
কংগ্রেস জিতেছে ৪০৪টি পদ। অসম গণ পরিষদ পেয়েছে ১৫২টি পদ। এডিডিএফ ও নির্দলরা জিতেছে যথাক্রমে ১৭ ও ১৫২টি পদ। গ্রাম পঞ্চায়েত সভাপতি পদেও নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বিজেপি। এই পর্যন্ত যা গণনা হয়েছে তাতে বিজেপি জিতেছে ৩০টি পদ। কংগ্রেস ও অসম গণ পরিষদ পেয়েছে যথাক্রমে ৪ ও ৩টি পদ। নির্দলদের দখলে গেছে ৩টি পদ।
জানা গিয়েছে, রাজ্যের মোট ২১,৯৯০টি গ্রাম পঞ্চায়েতের সদস্য মধ্যে বিজেপির দখলে ইতিমধ্যে এসেছে ৭৭১টি পদ।

No comments