Header Ads

কলকাতার রাস্তায় মৃত শিশু। শঙ্কিত শৈশব।

নজরবন্দি ব্যুরোঃ আবার কলকাতায় রাস্তায় মিললো পরিত্যক্ত মৃত শিশুর দেহ। পর্নশ্রীর বীরেন রায় রোডে এক মৃত শিশুর দেহ পাওয়া যায় আজ। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।

এদিকে শিশুটির পরিচয় নিয়ে ধন্দে পুলিশ। আশাপাশের কোনো নার্সিংহোম থেকে শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে, নাকি অন্য কোথাও থেকে এনে ফেলে গেছে কেউ তা খতিয়ে দেখছে পুলিশ৷ ওই এলাকায় কোনো সিসিটিভি না থাকায় তদন্তে কিছুটা সমস্যায় পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.