জল্পনা কাটিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে কে বসছেন? পড়লো শিলমোহর।
নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার পর থেকেই নতুন জল্পনার শুরু হয়েছিল। কে বসবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে নাম স্থির হল।
পরিষদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন কমলনাথ। নির্বাচনের ফল জানার পর থেকেই চাপানউতোর তৈরি হয় কংগ্রেসের মুখ্যমন্ত্রীর নাম ঘোষনা নিয়ে। যে দুজনের নাম জোরালো ভাবে উঠে এসেছে তারা হলেন কমলনাথ এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শেষ পর্যন্ত কমলনাথের নামেই চূড়ান্ত শিলমোহর দিলো পরিষদীয় দলের বৈঠক। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কংগ্রেস। তবে মায়াবতীর সমর্থনে সরকার গড়ার পথে বাধা কেটে যায় দলের।

No comments