আরবিআই ইস্যুতে মোদী সরকারকে চাপে রাখতে রাজ্যসভায় নোটিশ তৃণমূলের!
নজরবন্দি ব্যুরো: গত কাল ৫ রাজ্যের ভোটের ফল প্রকাশ হয়। আর তার পরেই বিজেপি কোণঠাসা হতেই আসরে নেমে পড়ল তৃণমূল। শীতকালীন অধিবেশনে নরেন্দ্র মোদীর সরকারকে চাপে রাখতে শুরু হয়ে গিয়েছে তৃণমূলের তত্পরতা।
তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে রাজ্যসভায় নোটিশ দিল তৃণমূল ।
তাদের তরফে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্যসভায় নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশে তারা এ বিষয়ে অবিলম্বে আলোচনার দাবি করেন। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার যখন বিধানসভার ফল স্পষ্ট হতে শুরু করে, তখনই এই নোটিশ রাজ্যসভায় পেশ করে তারা।

No comments